দুধ আধা লিটার, ডিম চারটি, চিনি ১০০ গ্রাম, কর্ণফ্লাওয়ার এক টেবিল চামচ, লবণ সামান্য, এলাচ দুটি, দারচিনি এক টুকরো। প্রণালী: প্রথমে দুধ জ্বালিয়ে ঘন করে নিন। ডিম দিয়ে ভালো করে বিট করুন এবার চিনি ও কর্ণফ্লাওয়ারসহ সব উপকরণ দিয়ে খুব ভালো করে ফেটে নিন। মিশ্রণ থেকে এবার এলাচ এবং দারচিনি তুলে ফেলুন। তৈরি: একটি ঢাকনাসহ স্টিলের বক্সে প্রথমে একটু চিনি দিয়ে চুলায় দিন। যতক্ষণ চিনি বাদামী রঙ না হয় সে পর্যন্ত পাত্রটি ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় ক্যারামেল লাগান। এবার ক্যারামেল শক্ত হয়ে গেলে পুডিং এর মিশ্রণ ঢেলে মুখ বন্ধ করে প্রেসার কুকারে পরিমানমতো পানি দিয়ে ১০ টি সিটি দিন। বক্সটি বের করে দেখুন পুডিংটি ঠিকমতো হয়েছে কিনা। নরম মনে হলে আরও দুটি সিটি দিন। তৈরি হয়ে গেল মজাদার ক্যারামেল পুডিং। ঠাণ্ডা করে পরিবেশন করুন।
Related Posts
ইউনাইটেড হাসপাতালের নার্সকে গ্রেপ্তারের নির্দেশ
- Ayesha Meher
- December 7, 2015
- 0 min read
রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের পর অচেতন থাকা রোগীকে যৌন হেনস্তার অভিযোগে নার্স (ব্রাদার) সাইফুল…
ফাটা গোড়ালির প্রতিকার
- Ayesha Meher
- January 1, 2015
- 1 min read
রূপচর্চা বিষয়ক একটি ওয়েবসাইটে ঘরোয়া পদ্ধতিতে পায়ের গোড়ালি ফাটা দূর করার কিছু পরামর্শ দেওয়া হয়।…
ঘৃণা উৎসব
- Ayesha Meher
- March 21, 2017
- 0 min read
ঘৃণা, সাম্প্রদায়িকতা, শ্রেনীতে শ্রেনীতে পার্থক্য সব সমাজেই পরিলক্ষিত হয় । বর্ণবাদিতা, বৈষম্য প্রতিটি মানুষের বুকের…


One thought on “নিজেই তৈরি করুন মজার পুডিং”