কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছে এক মার্কিন কিশোর। সিরিয়া ও ইরাকের একটি বড় অংশ আইএসের দখলে। আইএসে যোগ দেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মিনিয়্যাপলিসের টুইন সিটিজের চতুর্থ নাগরিক ১৯ বছর বয়সী হামজা আহমেদ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। বিদেশী জঙ্গি সংগঠনে যোগ দেয়ার উদ্দেশে যে মার্কিনিরা যুক্তরাষ্ট্র ছেড়েছেন বা ছাড়ার চেষ্টা করছেন, তাদের তদন্তের আওতায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে কর্তৃপক্ষ। অভিযোগনামা ও আদালতে পেশ করা নথি অনুযায়ী, হামজা আহমেদ ও তার তিন সঙ্গী মিনিয়্যাপলিস থেকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের (জেএফকে) উদ্দেশে যাচ্ছিল। ২০১৪ সালের ৮ই নভেম্বর জেএফকে থেকে বিমানে ওঠার সময় ওই ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। হামজার সঙ্গে অপর এক ব্যক্তিকে তুরস্কের ইস্তাম্বুলগামী একটি বিমান থেকে আটক করা হয়। ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। বাকি তিনজনকে বিমানে উঠতে বাধা দেয়া হয়। এরপরই হামজাকে জিজ্ঞাসাবাদ শুরু করে এফবিআই। সাক্ষাৎকারে ওই কিশোর বেশ কয়েকটি মিথ্যা তথ্য দিয়েছিল। সে একাই ভ্রমণ করছিল এবং বাকিদের সম্পর্কে সে কিছু জানে না- এ ধরনের বেশ কিছু মিথ্যা বলে হামজা। ২০১৪ সালের ৯ই নভেম্বর মিনেসোটায় ফেরার পর হামজাকে ফের জিজ্ঞাসাবাদ করেন এফবিআই’র গোয়েন্দা কর্মকর্তারা। কিন্তু, ফের মিথ্যা বলে সে। যথাযথ তথ্য-প্রমাণ সাপেক্ষে শেষ পর্যন্ত তাকে অভিযুক্ত করা হয়।
Related Posts
বাংলাদেশের কারাগারগুলোতে বন্দি নারীদের যৌন কাজে ব্যবহার করা হয়!
- Ayesha Meher
- মে ২৭, ২০১৫
- 1 min read
বাংলাদেশের কারাগারগুলোতে বন্দি নারীদের উপর নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।…
যমজ তিন ভাইকে নিয়ে বিপাকে মা
- Ayesha Meher
- মে ৩০, ২০১৬
- 0 min read
পৃথিবীতে যমজ সন্তান জন্ম হওয়ার কথা কম বেশি প্রায়ই শোনা যায়। চিকিৎসকদের মতে, সম্প্রতি একসঙ্গে…
মৃত প্রেমিককে বিয়ে করলেন তরুণী!
- Ayesha Meher
- জানুয়ারি ১৩, ২০১৬
- 1 min read
‘স্বর্গ থেকে প্রেম আসে, স্বর্গে চলে যায়’, ‘প্রেমের মরা জলে ডোবে না’—যুগে যুগে প্রেম নিয়ে…
৩ thoughts on “আইএসে যোগ দেয়ায় অভিযুক্ত মার্কিন কিশোর হামজা”
Leave a Reply to Ali Imran Shamim Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Md Azizul liked this on Facebook.
Ali Imran Shamim liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.