ঢাকা: পররাষ্ট্র মন্ত্রী শাহরিয়ার আলমের দেওয়া বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ সফররত ইউরোপীয় পার্লামেন্ট (ইপি) প্রতিনিধি দল। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা। বৃহস্পতিবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে তারা এ ক্ষোভ ও উদ্বেগের কথা জানান। ইপি প্রতিনিধি দল প্রধান ক্রিশ্চিয়ান ড্যান প্রিদা সাংবাদিকদের বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমরা অবশ্যই উদ্বিগ্ন। আমরা এই জন্যই বাংলাদেশে এসেছি। তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বুধবার তাদের সম্পর্কে দেওয়া বক্তব্যে প্রচ- ক্ষোভ প্রকাশ করেন। আরেকটি সূত্রে জানা গেছে, জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট প্রতিনিধি দল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বুধবার দেওয়া বক্তব্যের ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রতিনিধি দল এতটাই ক্ষুব্ধ ছিলেন যে, তা আমাদের বৈঠকে পর্যন্ত প্রভাব ফেলেছে। বর্তমানে ক্রিশ্চিয়ান ড্যান প্রিদার নেতৃত্বে ছয় সদস্যের ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট (ইপি) প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছেন। জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, বর্তমান সহিংসতা বন্ধের পক্ষে মত দিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট প্রতিনিধি দল। গণগ্রেফতারের বিষয়ে ইপি প্রতিনিধি দল উদ্বেগ প্রকাশ করেছেন জানিয়ে কমিশন চেয়ারম্যান বলেন, ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট প্রতিনিধি দল (ইপি) গণগ্রেফতারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। উল্লেখ্য, বুধবার ইইউ পার্লামেন্ট প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে দেখার করার পর উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, মানবাধিকার বিষয়ে ইইউ পার্লামেন্ট প্রতিনিধি দলের বিন্দুমাত্র উদ্বেগ নেই।
Related Posts
বাংলাদেশ ব্যাংকের কাছে রক্ষিত জনগণের মিলিয়ন ডলার চুরি
- Ayesha Meher
- মার্চ ২৯, ২০১৭
- 1 min read
ওয়াসিম ইফতেখারঃ বাংলাদেশ ব্যাংকের কাছে রক্ষিত জনগণের $৮১ মিলিয়ন ডলার চুরি সংক্রান্ত তদন্তে FBI বলেছে…
‘তলাবিহীন ঝুড়ি’ – বলতে আপনি কি বুঝবেন
- Ayesha Meher
- জানুয়ারি ২, ২০১৬
- 1 min read
১৯৭২-৭৪ সালে বাংলাদেশে প্রচুর পরিমান বিদেশী ত্রাণ আসে যুদ্ধবিধবস্ত বাংলাদেশের মানুষের জন্য যা লুট হয়ে…
সোমবারের আন্দোলন : খালেদা-তারেকের ফোনালাপ
- Ayesha Meher
- জানুয়ারি ৪, ২০১৫
- 1 min read
আগামীকাল সোমবারের আন্দোলন-সংগ্রামের কর্মসূচি নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মোবাইল ফোনের মাধ্যমে দলের সিনিয়র…
১৪ thoughts on “পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে ইইউ প্রতিনিধি দলের ক্ষোভ”
Leave a Reply to Rasul Nimer Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Delwar Hossain liked this on Facebook.
Mohammed Alamgir liked this on Facebook.
Mamun Ahmed liked this on Facebook.
Ibrahim Khalil Ullah liked this on Facebook.
Rasul Nimer liked this on Facebook.
Jashim Uddin liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Jahangir Kabir liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Sharmen Akter liked this on Facebook.
Abdur Razzak Rana liked this on Facebook.
Wasim Mollah liked this on Facebook.
Ibrahim Khalil liked this on Facebook.
Rashed Jamal liked this on Facebook.