ধন্যবাদ বেগম খালেদা জিয়া

মহুয়া নূর কচির চিকিৎসার জন্য সাহায্য চেয়ে সেদিনের সম্পাদকীয় লিখেছিলাম। এই লেখা প্রকাশের পরে অনেকেই এগিয়ে এসেছেন সাহায্য করার জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজেই বাবুর অসূস্থ্য সহধর্মিণীর চিকিৎসার প্রয়োজনীয় অর্থ দিলেন। চলমান আন্দোলনে যারা নিহত, আহত এবং নির্যাতিত হয়েছে তাঁদের পাশে থাকারও অঙ্গীকার করেন তিনি।

ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের প্রকাশ্য সন্ত্রাসী হামলায় নিহত নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুর সহধর্মিণী বনপাড়া পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক মহুয়া নুর কচি (৩৮) গুরুতর অসূস্থ্য হয়ে স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই খবর জানার পর নিজে অবরুদ্ধ অবস্থায় থেকেও লোক মারফত তাঁর চিকিৎসার্থে প্রয়োজনীয় অর্থ পাঠিয়েছেন এবং ড্যাবের চিকিৎসকদেরকে অসূস্থ্য মহুয়া নুর কচির সুচিকিৎসার দায়িত্ব নেবার জন্য অনুরোধ করেছেন।

এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া চলমান আন্দোলনে যেসব নেতা-কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষ নিহত হয়েছেন তাদের পরিবার পরিজন, আহত এবং নির্যাতিতদের পাশে থাকার অঙ্গীকারও করেছেন। এই লক্ষ্যে তিনি প্রতি জেলায় বিএনপির নেতা, ড্যাবের চিকিৎসক এবং আইনজীবীদের দায়িত্ব প্রদান করেছেন ।

বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ।

২৯ thoughts on “ধন্যবাদ বেগম খালেদা জিয়া

Leave a Reply to Wasim Mollah Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.