সোহরাওয়াদী উদ্যানের মুক্তমঞ্চে রোববার সন্ধ্যা সাড়ে ৭ টায় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। একটি নাটক মঞ্চায়নের শুরুতে দুর্বৃত্তরা হঠাৎ করেই এ হামলা চালায়। মুক্তমঞ্চের দুপাশে কয়েকুট ককটেল বিষ্ফোরিত হয়। ককটেল বিস্ফোরণ পর উপস্থিত দর্শকরা ভয়ে ছুটোছুিট করে সোহরাওয়াদী উদ্যান এলাকা দ্রুত ত্যাগ করে।
তবে ককটেল হামলায় কেউ হতাহত হয়েছে কি না তা জানা যায়নি। মঞ্চের একজন নাট্যকার বলেন, একটি গানদিয়ে অনুষ্ঠান শুরুর পর মঞ্চনাটক শুরু হওয়ার সাথে সাথে এ বোমা হামলা চালানো হয়।
আতিক/প্রবাস

