সমাজকল্যাণ মন্ত্রীকে না সরালে কাল হেফাজতের হরতালসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে আজ মঙ্গলবারের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রীকে অপসারণ করা না হলে আগামীকাল (বুধবার) থেকে হরতালসহ বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেছেন।যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ইসলামের ফরয বিধান পর্দা-বোরকা নিয়ে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী সিলেটের স্কুল ভবন উদ্বোধনকালে যে কটূক্তিমূলক বক্তব্য প্রদান করেছেন, তা ধর্মপ্রিয় কোন মুসলমান বরদাশত করতে পারেন না। তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। শুধু তাই না; তিনি বাংলাদেশের হাজার হাজার বছরের রীতিনীতিকে ভঙ্গ করেছেন। মুসলিম নারীদেরকে নিয়ে উপহাস করেছেন। তার বক্তব্য পবিত্র কোরআনের আইনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। হেফাজতে ইসলামীর নেতৃবৃন্দ আরও বলেন, আমরা বার বার বলেছি, বর্তমান সরকারে কিছু নাস্তিক মন্ত্রী রয়েছেন, যারা ইসলামের বিরুদ্ধে, মাদরাসা-মক্তব, আলেম-ওলামাদের বিরুদ্ধে না বললে রাতে ঘুম হয় না। এরা দেশের ও মুসলিম উম্মাহর দুশমন, দেশের সার্বভৌমত্বের দুশমন। এদের চিহ্নিত করতে না পারলে সরকারকে এর খেসারত দিতে হবে। বিবৃতি দাতারা হলেন, ওলামা পরিষদের সভাপতি ও হেফাজতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমীর আল্লামা শামসুল আলম, হেফাজতের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা আবদুল মালেক হালিম, মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা মুঈনদ্দিন রুহী, ওলামা পরিষদের সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ নদভী, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা সলিম উল্লাহ, হেফাজতের নেতা মাওলানা মুফতি জসিম, মাওলানা হাবিবুল্লাহ আজাদী, মাওলানা হাবিবুল হক বাবু ইলিয়াছ ওসমানী, মাওলানা মোঃ আলী, মাওলানা কামরুল ইসলাম ও মাওলানা জাহাঙ্গীর।

৬ thoughts on “সমাজকল্যাণ মন্ত্রীকে না সরালে কাল হেফাজতের হরতালসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি

Leave a Reply to Ali Imran Shamim Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.