আ.লীগকে ঢাকা ছাড়া করতে লাগবে ৩০ মিনিট

বিএনপির ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকা বলেছেন, ‘র‌্যাব, পুলিশ আর বিজিবিকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঘুরাফেরা আর সেখানে বসে বিএনপিকে হুংকার দিয়ে লাভ নেই। বিএনপি জনগণের দল। ত্রুসফায়ার আর হুংকার দিয়ে জনতার আন্দোলনকে দমানো যাবে না। র‌্যাব-পুলিশ আর বিজিবিকে ছেড়ে দেন। তখন দেখবেন আপনার লোকদের ঢাকা থেকে বিতাড়িত করতে ৩০ মিনিটের বেশি সময়ও লাগবে না।’

তিনি বলেন, ‘কতিপয় পাণ্ডা আর গুণ্ডা দিয়ে যদি মনে করেন পার পেয়ে যাবেন, তাহলে মনে করবেন আপনি বোকার স্বর্গে বসবাস করছেন।’

রোববার সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকালে) যুক্তরাষ্ট্র জাসাসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল এবং অবরোধের সমর্থন ও সরকারের খুন, গুম হত্যা, জেল-জুলুম, হুলিয়ার প্রতিবাদে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সাদেক হোসেন খোকা বলেন, ‘আমরা শান্তি চাই, বাংলাদেশকে ভবিষৎ প্রজন্মের জন্য গড়ে তুলতে চাই। এ দেশকে বিশ্ব দরবারে একটা সম্মানজনক স্থানে নিয়ে যেতে চাই। সেজন্য আপমর জনতাকে নিয়ে আমরা দেশ গড়ার কাজে এগিয়ে নিয়ে যাবো।’

তিনি শেখ হাসিনার সমালোচনা করে বলেন, ‘আপনি ২০ দলীয় জোটকে বলেন বিষপোঁড়া। আপনি যে কি পোঁড়া আজকে বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে।’

খোকা বলেন, ‘বাংলাদেশের প্রায় পাঁচশ বছরের ইতিহাসে শহীদ জিয়াউর রহমান একজন সৎ ও নিষ্ঠাবান রাষ্ট্রপ্রধান ছিলেন। দেশের বৃহত্তর জনগোষ্ঠীর পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারই হাতে গড়া। দেশে অন্যায়-অত্যাচার চলবে সেটা বৃহত্তর পার্টি হিসেবে আমরা নিরবে দর্শকের ভূমিকা পালন করতে পারি না। আমরা সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করছি।’

খালেদা জিয়া মামলার হাজিরা দিতে যাওয়ার সময় বিএনপির নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘সরকার নামে যে বস্তুটা আছে, তারা সে দিন নিরব দর্শকের ভূমিকা পালন করেছে। বাংলাদেশে এখন যে সরকার আছে তারা গুণ্ডা, বদমাশ ও ডাকাতদের প্রতিনিধিত্ব করছে। দেশের মানুষের প্রতিনিধিত্ব এ সরকার করে না। সুতারাং এই ফ্যাসিবাদ সরকারকে হঠানোর জন্য জাতীয়তাবাদী শক্তির সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের বিকল্প নেই।’

বাংলাদেশী অধ্যুষিত এলাকা ব্রুকলিনের গ্রিন হাউজ রেস্টুরেন্টে বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে আলোচনার সভায় সভাপতিত্ব করেন জাসাস যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আলহাজ্ব আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সাবেক সহ-সভাপতি গিয়াস আহমেদ, প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা পাশা কামাল বাবুল। এছাড়া আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র মহিলা দলের সভানেত্রী সৈয়দা মাহমুদা শিরিন, হিউস্টন বিএনপির সভাপতি মোহাম্মদ বশির, জিসাসের সভাপতি আবুল বাসার, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আহসান উল্লাহ বাচ্চু, ব্রুকলিন বিএনপির সভাপতি হাজী কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহরাওয়ার্দী, সাবেক ছাত্র নেতা পারভেজ কাউসার রুপম।

অনুষ্ঠান পরিচালনা ও আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা করে দোয়া করেন জাসাস যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুর রহমান।

১৬ thoughts on “আ.লীগকে ঢাকা ছাড়া করতে লাগবে ৩০ মিনিট

Leave a Reply to Rashed Jamal Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.