সিএনজি অটোরিকশা স্ট্যান্ড দখলে জের ধরে বিয়ানীবাজারে ছাত্রলীগ ও শ্রমিকলীগের মধ্যে সংঘর্ষে সবজি ব্যবসায়ী কিশোর নিজু (১৬) মারা গেছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলা সদরের দক্ষিণ বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়রা জানান, রাতে দু দল শ্রমিকের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। বিষয়টি একপর্যায়ে ছাত্রলীগের সাবেক আহবায়ক জামাল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত গড়ালে খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থালে পৌঁছে। এরই মধ্যে ছাত্রলীগের জামাল গ্রুপ ও শ্রমিকলীগ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ছাত্রলীগের গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিজু (১৬) মারা যান। ওসি জুবের আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন পরিস্থিতি শান্ত রয়েছে।
Related Posts
শহরের ৮০ শতাংশ বাসিন্দাই বায়ুদূষণের শিকার
- Ayesha Meher
- May 12, 2016
- 1 min read
ঢাকা: বিশ্বের বিভিন্ন দেশের ছোট এবং বড় শহরগুলোতে বাস করা মোট জনসংখ্যার ৮০ ভাগেরও বেশি…
ইউনাইটেড হাসপাতালের নার্সকে গ্রেপ্তারের নির্দেশ
- Ayesha Meher
- December 7, 2015
- 0 min read
রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের পর অচেতন থাকা রোগীকে যৌন হেনস্তার অভিযোগে নার্স (ব্রাদার) সাইফুল…
পুরুষ এবং নারী জীবনে কে কত বার প্রেমে পড়ে?
- Ayesha Meher
- May 16, 2016
- 1 min read
যান্ত্রিক এই পৃখিবীতে বিপরীত লিঙ্গের সান্নিধ্য মানুষকে একটু হলেও আরাম দেয়। তবে একজন মানুষ জীবনে…

