সিএনজি অটোরিকশা স্ট্যান্ড দখলে জের ধরে বিয়ানীবাজারে ছাত্রলীগ ও শ্রমিকলীগের মধ্যে সংঘর্ষে সবজি ব্যবসায়ী কিশোর নিজু (১৬) মারা গেছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলা সদরের দক্ষিণ বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়রা জানান, রাতে দু দল শ্রমিকের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। বিষয়টি একপর্যায়ে ছাত্রলীগের সাবেক আহবায়ক জামাল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত গড়ালে খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থালে পৌঁছে। এরই মধ্যে ছাত্রলীগের জামাল গ্রুপ ও শ্রমিকলীগ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ছাত্রলীগের গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিজু (১৬) মারা যান। ওসি জুবের আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন পরিস্থিতি শান্ত রয়েছে।
Related Posts
মিশরে মোবারকবিরোধী ২৩০ বিপ্লবীর ২৫ বছর জেল
- Ayesha Meher
- ফেব্রুয়ারি ৬, ২০১৫
- 1 min read
মিশরে ২০১১ সালে প্রেসিডেন্ট হোসনি মোবারককে ক্ষমতাচ্যুত করতে গণ-অভ্যুত্থান আন্দোলনে নেতৃত্ব দেয়া অন্যতম নেতা আহমেদ…
বৃহস্পতিবার খালেদার সঙ্গে ইউরোপীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ
- Ayesha Meher
- ফেব্রুয়ারি ১১, ২০১৬
- 0 min read
ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশ সফররত ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি…
খুনী মানুষ হত্যা করে আর সবাই তাকিয়ে তাকিয়ে দ্যাখে
- Ayesha Meher
- অক্টোবর ৮, ২০১৬
- 1 min read
বাংলাদেশ খুনীদের স্বর্গ আর যারা খুন হয়ে গেছে তাদের জীবিত পরিবারের জন্য নরক । বাংলাদেশের…

