বরখাস্ত হলেন ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং

ভারতের পররাষ্ট্রসচিবের পদ থেকে সুজাতা সিংকে বরখাস্ত করেছে নরেন্দ্র মোদির সরকার। সুজাতা সিংয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সুব্রামানিয়াম জয়শঙ্কর।
আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল বুধবার রাতে সরকারের কাছ থেকে এই অপ্রত্যাশিত ঘোষণাটি আসে।
সরকারি ঘোষণায় জানানো হয়, পররাষ্ট্রসচিব সুজাতা সিংয়ের মেয়াদ কাটছাঁটের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে।
সুজাতা সিংয়ের ব্যাপারে মোদি সরকারের এই পদক্ষেপকে স্বাভাবিক হিসেবে বিবেচনা করা হচ্ছে না। কারণ স্বাভাবিক অবসরের আট মাস আগেই তাঁকে বরখাস্ত করা হলো।

১৩ thoughts on “বরখাস্ত হলেন ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং

Leave a Reply to মোহাম্মদ আব্দুর রহিম Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.