দেশের ২১তম প্রধান বিচারপতি হলেন সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। তিনি বিচারপতি মোজাম্মেল হোসেনের স্থলাভিষিক্ত হবেন। আজ এস কে সিনহার নিয়োগ চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে। তার বাবা প্রয়াত ললিত মোহন সিনহা ও মা ধনবতী সিনহা। বিচারপতি এস কে সিনহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি পাস করার পর ১৯৭৪ সালে সিলেট জেলা জজ আদালতে অ্যাডভোকেট হিসেবে কাজ শুরু করেন। এরপর ১৯৭৮ সালে হাইকোর্টে এবং ১৯৯০ সালে আপিল বিভাগে আইনজীবী পেশায় আত্মনিয়োগ করেন। ১৯৯৯ সালের ২৪ অক্টোবর তিনি হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০৯ সালের ১৬ আগস্ট তাকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিচারপতি এস কে সিনহা বর্তমানে জুডিসিয়াল সার্ভিস কমিশনেরও চেয়ারম্যান।
Related Posts
খুব জানতে ইচ্ছে করে
- Ayesha Meher
- January 1, 2015
- 1 min read
৬ আগস্ট বাংলাদেশে তিনটি ভারতীয় টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়ার জন্য হাইকোর্টে একটি রিট আবেদন…
সাকা-মুজাহিদের রিভিউ শুনানি ১৭ নভেম্বর
- Ayesha Meher
- November 2, 2015
- 0 min read
ঢাকা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও…
অবরোধ প্রত্যাহার করুন, আলোচনায় বসুন
- Ayesha Meher
- February 3, 2015
- 1 min read
বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অবরোধ প্রত্যাহার এবং আলোচনায় বসুন দাবিতে একজন প্রবীণ মুক্তিযোদ্ধাকে…

