দেশের ২১তম প্রধান বিচারপতি হলেন সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। তিনি বিচারপতি মোজাম্মেল হোসেনের স্থলাভিষিক্ত হবেন। আজ এস কে সিনহার নিয়োগ চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে। তার বাবা প্রয়াত ললিত মোহন সিনহা ও মা ধনবতী সিনহা। বিচারপতি এস কে সিনহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি পাস করার পর ১৯৭৪ সালে সিলেট জেলা জজ আদালতে অ্যাডভোকেট হিসেবে কাজ শুরু করেন। এরপর ১৯৭৮ সালে হাইকোর্টে এবং ১৯৯০ সালে আপিল বিভাগে আইনজীবী পেশায় আত্মনিয়োগ করেন। ১৯৯৯ সালের ২৪ অক্টোবর তিনি হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০৯ সালের ১৬ আগস্ট তাকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিচারপতি এস কে সিনহা বর্তমানে জুডিসিয়াল সার্ভিস কমিশনেরও চেয়ারম্যান।
Related Posts
নেট ছাড়াই হ্যাক হচ্ছে মুঠোফোন, ল্যাপটপ!
- Ayesha Meher
- জানুয়ারি ১১, ২০১৫
- 1 min read
আপনার স্মার্টফোন, ল্যাপটপ বা ট্যাবে ইন্টারনেট সংযোগ নেই বলেই কি নিজেকে সুরক্ষিত ভাবছেন? ইন্টারনেট সংযোগ…
নিষিদ্ধ প্রেমের শাস্তি, প্রেমিককে প্রকাশ্যে স্তন্যদান
- Ayesha Meher
- জানুয়ারি ২, ২০১৫
- 0 min read
ঢাকা: নিষিদ্ধ প্রেমের অভিনব ওই একইসঙ্গে অমানবিক শাস্তি দিল পঞ্চায়েত। এক বিবাহিতা তরুণীকে তার চেয়ে…
ইতিহাস গড়লেন ইউনিস
- Ayesha Meher
- অক্টোবর ১৩, ২০১৫
- 0 min read
ইতিহাস গড়তে ইউনিস খানের প্রয়োজন ছিল ১৯ রান। মঙ্গলবার ব্যাট করতে নেমে ২৯তম বলেই ছক্কা…

