ঢাকা: বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোটের টানা অবরোধের চতুর্থ দিনে আজ শুক্রবার রাত ৮টার দিকে রাজধানীতে আইনমন্ত্রী আনিসুল হকের বাসায় হাতবোমা হামলা হয়েছে। বনানী দুই নম্বর রোডে মন্ত্রীর বাসার সীমানার ভেতরে হাতবোমাটি বিস্ফোরিত হয়। বনানী থানার ওসি ভূইয়া মাহাবুব হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় কেউ আহত হননি। মন্ত্রীর ব্যক্তিগত সহকারী জানান, বাইরে থেকে ছুড়ে দেওয়া হাতবোমাটি বাসার সীমানার ভেতরে বিস্ফোরিত হলে সেখানে রাখা গাড়ির কাঁচ ভেঙে যায়। ঘটনার সময় মন্ত্রী বাসায় ছিলেন না বলে জানিয়েছেন মাসুম।এর আগে তারেক রহমানের বক্তব্য-বিবৃতি গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হাই কোর্ট বেঞ্চের সদস্য বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ধানমন্ডির বাড়ির সামনে বৃহস্পতিবার বোমাবাজির ঘটনা ঘটে। এর আগের দিন ফেনীতে ওই বেঞ্চের জ্যেষ্ঠ সদস্য বিচারপতি কাজী রেজা-উল হকের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়।গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে ঢাকায় সমাবেশ করতে ব্যর্থ হয়ে সারা দেশে লাগাতার অবরোধের এই কর্মসূচি দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
Related Posts
৩ জুন থেকে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করবে পুলিশ
- Ayesha Meher
- May 17, 2015
- 1 min read
পুলিশ মহা-পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক জানিয়েছেন, ৩ জুন থেকে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে…
আনন্দবাজারের চাঞ্চল্যকর তথ্য, ৪৯ হাজার ১৩ কোটি ডলার পাচার
- Ayesha Meher
- May 8, 2016
- 1 min read
বাংলাদেশ থেকে গত ১০ বছরে পাচার হয়েছে ৪৯ হাজার ১৩ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি…
জিয়া থেকে খালেদা তারপর – বীর মুক্তিযোদ্ধা কর্ণেল শরিফুল হক ডালিম
- Ayesha Meher
- July 8, 2018
- 1 min read
৫১তম পর্ব ২৮শে জানুয়ারি ২০১০ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নৃশংস হত্যাযজ্ঞ ‘৭১ সালে সেনা বাহিনীর…

