ঢাকা: বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোটের টানা অবরোধের চতুর্থ দিনে আজ শুক্রবার রাত ৮টার দিকে রাজধানীতে আইনমন্ত্রী আনিসুল হকের বাসায় হাতবোমা হামলা হয়েছে। বনানী দুই নম্বর রোডে মন্ত্রীর বাসার সীমানার ভেতরে হাতবোমাটি বিস্ফোরিত হয়। বনানী থানার ওসি ভূইয়া মাহাবুব হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় কেউ আহত হননি। মন্ত্রীর ব্যক্তিগত সহকারী জানান, বাইরে থেকে ছুড়ে দেওয়া হাতবোমাটি বাসার সীমানার ভেতরে বিস্ফোরিত হলে সেখানে রাখা গাড়ির কাঁচ ভেঙে যায়। ঘটনার সময় মন্ত্রী বাসায় ছিলেন না বলে জানিয়েছেন মাসুম।এর আগে তারেক রহমানের বক্তব্য-বিবৃতি গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হাই কোর্ট বেঞ্চের সদস্য বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ধানমন্ডির বাড়ির সামনে বৃহস্পতিবার বোমাবাজির ঘটনা ঘটে। এর আগের দিন ফেনীতে ওই বেঞ্চের জ্যেষ্ঠ সদস্য বিচারপতি কাজী রেজা-উল হকের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়।গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে ঢাকায় সমাবেশ করতে ব্যর্থ হয়ে সারা দেশে লাগাতার অবরোধের এই কর্মসূচি দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
Related Posts
তার রূপে ‘ফিদা’ নওয়াজ-মুশাররফ, দাবি আসমার (ভিডিও)
- Ayesha Meher
- জুলাই ২২, ২০১৬
- 1 min read
একটি রিয়্যালিটি শো’য়ের ‘অডিশন’ দিতে গিয়ে করাচির সেই সুন্দরী—আসমা রাজপুত দাবি করলেন, এমনই নাকি তার…
চট্টগ্রামে পুলিশি অভিযানে আটক ১০৮
- Ayesha Meher
- মে ২৮, ২০১৫
- 0 min read
চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে চার শিবির কর্মীসহ ১০৮ জনকে আটক করেছে পুলিশ। এসময় একটি এলজি…
সোমবারের আন্দোলন : খালেদা-তারেকের ফোনালাপ
- Ayesha Meher
- জানুয়ারি ৪, ২০১৫
- 1 min read
আগামীকাল সোমবারের আন্দোলন-সংগ্রামের কর্মসূচি নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মোবাইল ফোনের মাধ্যমে দলের সিনিয়র…

