শারীরিকভাবে অসুস্থ এবং বেশ দূর্বল হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মনোবল অটুট রয়েছে বলে জানিয়েছেন প্রবীন সাংবাদিক মাহফুজ উল্লাহ। দুপুরে গুলশানে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। খালেদা জিয়া কথা বলার সক্ষমতা হারিয়ে ফেলছেন বলে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক কোন আলোচনা করার মতো অবস্থা ছিলনা। তবু যা কিছু বলার তার সহকারীরা বলবেন। এদিকে বেলা সাড়ে ১২টার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার গুলশান কাযার্লয়ে গেছেন ইউনিভারসিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ইউট্যাব)এর একটি প্রতিনিধি দল। ইউট্যাব সভাপতি আ ফ ম ইউসুফ হায়দার ও সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার টফিসহ শিক্ষকদের প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে দেথা করতে চাইলে প্রথমে দায়িত্বরত পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা ভেতরে প্রবেশ করেন। খালেদা জিয়া শিক্ষক প্রতিনিধি দলের মাধ্যমে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান তারা।
Related Posts
কাঁদতে কাঁদতে মুশফিকের সংবাদ সম্মেলন ত্যাগ
- Ayesha Meher
- July 15, 2017
- 1 min read
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের দল বরিশাল বুলসের অন্যতম কর্ণধার এম এ আওয়াল বুলু। তার ‘বাজে কথা’র…
আটক হচ্ছেন খালেদা জিয়া
- Ayesha Meher
- January 18, 2015
- 1 min read
সহিংসতা বন্ধ না হলে আটক হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী ২২ জানুয়ারির পর…
নাকের এলার্জি রাইনাটিস
- Ayesha Meher
- January 30, 2015
- 1 min read
অধ্যাপক ডা. একেএম মোস্তফা হোসেন এলার্জি নামক ব্যাধিটির সঙ্গে আমরা সবাই কম-বেশি পরিচিত। এটি মানুষের…

