গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের পাশে জাতীয়তাবাদী মহিলা দলের উপর ছাত্রলীগ-যুবলীগ যৌথ হামলা চালায়। এ সময় কর্তব্যরত সাংবাদিকরা হামলাকারীদের ছবি-ভিডিও তুলতে গেলে হামলাকারীরা সাংবাদিকদের উপর চড়াও হয়। এসময় সাংবাদিকদের সাহায্যে অন্যান্য সাংবাদিক ও বিএনপি কর্মীরা এগিয়ে এসে ছাত্রলীগ-যুবলীগ হামলাকারীদের গণধোলাই দেয়। তাদের কয়েকজনকে ধরে সাংবাদিকরা পুলিশে দিলেও পুলিশ তাদের ছেড়ে দেয়। রবিবার বিকাল সোয়া ৩টায় গুলশানের ৮৬ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। হামলাকারীদের হাতে অন্তত ৫ জন সাংবাদিক আহত হয়েছেন। এতে আমাদের সময়ের মামুন স্টালিন, বাংলা ট্রিবিউনের সালমান তারেক শাকিল, আরটিভি’র ইকবাল, আরটিএনএন’র শামসুজ্জামান, দৈনিক বাস্তবায়নের সোহেলী পারভিন শিখাসহ বেশকয়েকজন সাংবাদিক আহত হন। খালেদার সাথে সাক্ষাৎ শেষে বের হয়ে সাংবাদিক নেতা শওকত মাহমুদ ও রুহুল আমিন গাজী এ হামলার তীব্র নিন্দা জানান।
Related Posts
প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন
- Ayesha Meher
- April 27, 2015
- 1 min read
ঢাকা: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন তা নিয়ে ভোটারদের আগ্রহ…
স্বামীর সহযোগীতায় গৃহবধুকে গণধর্ষণের পর হত্যা!
- Ayesha Meher
- June 11, 2015
- 0 min read
শরীয়তপুরে গৃহবধুকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে স্বামী এবং তার তিন সহযোগীর বিরুদ্ধে। হত্যা মামলায়…
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অ্যান্টিভাইরাসের প্রয়োজন নেই!
- Ayesha Meher
- April 26, 2015
- 1 min read
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : অনেকেই অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিভিন্ন অ্যান্টিভাইরাস ইনস্টল করেন। এক্ষেত্রে গুগল প্লে স্টোরে বিভিন্ন…

