গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের পাশে জাতীয়তাবাদী মহিলা দলের উপর ছাত্রলীগ-যুবলীগ যৌথ হামলা চালায়। এ সময় কর্তব্যরত সাংবাদিকরা হামলাকারীদের ছবি-ভিডিও তুলতে গেলে হামলাকারীরা সাংবাদিকদের উপর চড়াও হয়। এসময় সাংবাদিকদের সাহায্যে অন্যান্য সাংবাদিক ও বিএনপি কর্মীরা এগিয়ে এসে ছাত্রলীগ-যুবলীগ হামলাকারীদের গণধোলাই দেয়। তাদের কয়েকজনকে ধরে সাংবাদিকরা পুলিশে দিলেও পুলিশ তাদের ছেড়ে দেয়। রবিবার বিকাল সোয়া ৩টায় গুলশানের ৮৬ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। হামলাকারীদের হাতে অন্তত ৫ জন সাংবাদিক আহত হয়েছেন। এতে আমাদের সময়ের মামুন স্টালিন, বাংলা ট্রিবিউনের সালমান তারেক শাকিল, আরটিভি’র ইকবাল, আরটিএনএন’র শামসুজ্জামান, দৈনিক বাস্তবায়নের সোহেলী পারভিন শিখাসহ বেশকয়েকজন সাংবাদিক আহত হন। খালেদার সাথে সাক্ষাৎ শেষে বের হয়ে সাংবাদিক নেতা শওকত মাহমুদ ও রুহুল আমিন গাজী এ হামলার তীব্র নিন্দা জানান।
Related Posts
মুক্তিপণের জন্য তরুণীকে নিয়ে
- Ayesha Meher
- সেপ্টেম্বর ২৯, ২০১৫
- 1 min read
নারায়ণগঞ্জ: তরুণীটির নাম তাজমিম বাশার ঐশী (১৬)। তাকে অপহরণ করা হয়েছিল গত ২০ সেপ্টেম্বর। অপহরণকারী…
বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- Ayesha Meher
- সেপ্টেম্বর ১৫, ২০১৫
- 1 min read
বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম এবং প্রকাশকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন নড়াইল সদর আমলি…
শিবগঞ্জ সীমান্তে সাড়ে ৮ কেজি গান পাউডার উদ্ধার
- Ayesha Meher
- মে ২৮, ২০১৫
- 1 min read
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৮ কেজি গান পাউডার উদ্ধার করা…

