কুমিল্লা আদর্শ সদর উপজেলার দিদার মডেল হাই স্কুলের বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্কুলের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোশাররফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বয়াক এনামুল হক এনাম, ৩নং দক্ষিণ দূর্গাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা যখন স্কুলে লেখাপড়া করতাম তখন ১লা জানুয়ারীর মধ্যে নতুন বই পেতাম না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক তত্ত্বাবধান ও দিক-নির্দেশনার কারণেই ১লা জানুয়ারীর মধ্যে সারা বাংলাদেশে ৪০ কোটি নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা খাতকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে শিক্ষার মান উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখছেন। তাই প্রধানমন্ত্রীর এই মহৎ উদ্যোগের কথা মাথায় রেখে শিক্ষার্থীরা ঠিকভাবে পড়াশুনা করে সমাজ ও দেশকে এগিয়ে নেবে এই আশা ব্যক্ত করেন। প্রধান অতিথি আমিনুল ইসলাম টুটুল দিদার স্কুল ছাড়াও আদর্শ সদর উপজেলার আরও ১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
বৃহস্পতিবার দিদার মডেল হাই স্কুলের বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল।

