ঢাকা: থ্যালাসেমিয়া একটি বংশগত রক্ত স্বল্পতাজনিত রোগ, যা সন্তান বাবা-মা’র কাছ থেকে পেয়ে থাকে। দেশে প্রতিনিয়ত হাজার হাজার শিশু এই রোগে আক্রান্ত হচ্ছে। থ্যালাসেমিয়ায় আক্রান্তদের সারাজীবন অন্যের রক্ত নিয়ে বেঁচে থাকতে হয়, যা একটি শিশুর জন্য কষ্টদায়ক। শুধু মাত্র সচেতনতাই পারবে এই রোগকে সমাজ থেকে দূর করতে। এ লক্ষ্যে ইয়ুথ ক্লাব অফ বাংলাদেশ, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সহযোগিতায় দেশব্যাপী তরুণদেরকে দেশে প্রথমবারের মত ‘লেটস ফাইট এগেইনস্ট থ্যালাসেমিয়া’ সেøাগানকে ধারণ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র ছাত্রীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতামূলক প্রতিযোগিতা করতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ইয়ুথ ক্লাব অফ বাংলাদেশ কুমিল্লায় স্বেচ্ছাসেবী গড়ে তোলার লক্ষ্যে কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোসলে উদ্দিন আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ও কুমিল্লা ম্যাটস অধ্যক্ষ ডা. এ কে এম আবদুস সেলিম, ওয়ার্ড কাউন্সিলর ইমরান বাচ্চু, আইনজীবী শাহীন আফরোজ বিজলী, জসিম উদ্দিন চৌধুরী শিশু, জাহানারা বয়স্ক মহিলা স্কুল ও ট্রেনিং সেন্টারের পরিচালক খাইরুল বাশার শিপন।
কর্মশালা পরিচালনা করেন ইয়ুথ ক্লাব অফ বাংলাদেশ’র সভাপতি আরিফিন রাহমান হিমেল।

