বাংলাদেশ টেলিভিশনের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর রামপুরাস্থ বিটিভি ভবন ছাড়াও ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এটির আয়োজক ‘অরেঞ্জ থ্রি-সিক্সটি লিমিটেড’। সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে আজ। জমকালো এ অনুষ্ঠানে পারফরম্যান্স নিয়ে স্টেজ মাতাবেন হালের ক্রেজ জনপ্রিয় চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। তার সঙ্গে পারফর্ম করবেন চিত্রনায়িকা বর্ষা। অনন্ত জলিলের বিশেষ পারফরম্যান্সের মাধ্যমেই সোহরাওয়ার্দী উদ্যানে চলমান বাংলাদেশ টেলিভিশনের ৫০ বছর পূর্তির জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী টানা হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার হবে
Related Posts
দৈনিক বাংলা, মতিঝিল, খিলগাঁও, ফকিরাপুলে গাড়িতে আগুন
- Ayesha Meher
- জানুয়ারি ৪, ২০১৫
- 1 min read
ঢাকা: পৃথক ঘটনায় রাজধানীর চারটি স্থানে প্রাইভেট কার ও সিএসজিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এরমধ্যে, রাজধানীর…
নিরীহ শিকার রুবেল এবং তথ্য ও প্রযুক্তি মামলার পেছনে আসল ব্যবসা
- Ayesha Meher
- আগস্ট ১২, ২০১৮
- 1 min read
১৯৪৭ সাল থেকে ২০১৮ – অন্যের সম্পদ লুন্ঠনের নতুন পদ্ধতি ১৯৪৭ সালে ইংরেজরা পাকভারত উপমহাদেশ…
সদ্য প্রয়াত ফুপুকে শতক উৎসর্গ তামিমের
- Ayesha Meher
- মে ২, ২০১৫
- 0 min read
খুলনা টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার ঠিক আগে দুঃসংবাদটা পেয়েছিলেন তামিম ইকবাল। ফুপু ফাতেমা…

