মাদারীপুরে কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তারকৃত তরুণ গোলাম ফাইজুল্লাহ ফাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। আজ দুপুরে ফাহিমকে মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মো. সাইদুর রহমান ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বুধবার বিকালে সরকারি নাজিমউদ্দিন কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীকে জঙ্গি কায়দায় কুপিয়ে হত্যার চেষ্টা করে কয়েকজন যুবক। রিপনের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এসে ফাহিমকে আটক করে।
Related Posts
মাগুরায় ৮ কেজি স্বর্ণসহ আটক ৩
- Ayesha Meher
- আগস্ট ২৬, ২০১৫
- 1 min read
মাগুরায় সাড়ে তিন কোটি টাকার ৮০টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে…
ক্রিকেটার রুবেলের মুক্তি ও মামলা প্রত্যাহারে মানববন্ধন
- Ayesha Meher
- জানুয়ারি ১০, ২০১৫
- 1 min read
বাগেরহাটের কৃতি সন্তান ও জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে…
মিনায় হাজী নিহতের ঘটনায় ধামাচাপা দেয়ার চেষ্টা সৌদি সরকারের
- Ayesha Meher
- সেপ্টেম্বর ২৬, ২০১৫
- 1 min read
মক্কার মীনায় পদদলনে ৭ শতাধিক হাজীর মৃত্যুর ঘটনায় বারবারই সামনে আসছে অব্যবস্তাপনার প্রসঙ্গটি। কমবেশি সবাই…

