বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে গ্রেট বোলার বলে আখ্যায়িত করেছেন টিম ইন্ডিয়ার তারকা ওপেনার ও তার আইপিএল সতীর্থ শিখর ধাওয়ান। রবিবার সন্ধ্যায় আইপিএলের চলতি আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৮৫ রানের বড় জয় পায় সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচে ১৯ রানে ৩ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন কাটার মাস্টার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুস্তাফিজের প্রশংসায় ধাওয়ান বলেন, ‘অবশ্যই, মুস্তাফিজুর একজন গ্রেট বোলার। ওর দারুণ বোলিং-জ্ঞান আছে এবং সে ক্রিকেটটা ভালো বোঝে।’ ধাওয়ান আরও বলেন, ‘শুরুর দিন থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে বড় প্রভাব ফেলেছে সে এবং এটা অব্যাহত রেখেছে। আপনারা তার স্লোয়ার, বাউন্সার, ইয়র্কার ডেলিভারি দেখেন, সেগুলো দারুণ কোয়ালিটির। সে সব ধরনের ডেলিভারিই দিতে পারে। সে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন। আমি মনে করি, সে আরও উন্নতির জন্য কাজ করবে।’ প্রসঙ্গত, আইপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচে ১৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকার দুই নম্বরে আছেন মুস্তাফিজ। সূত্র: ইএসপিএন ক্রিকইনফো।
Related Posts
ভ্যাট প্রত্যাহারের আগ পর্যন্ত আন্দোলন চলবে
- Ayesha Meher
- সেপ্টেম্বর ১১, ২০১৫
- 1 min read
ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত স্ব স্ব…
থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে স্বাগতিক বাংলাদেশ
- Ayesha Meher
- ফেব্রুয়ারি ৬, ২০১৫
- 1 min read
ঢাকা:বঙ্গবন্ধু গোল্ডকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ আর থাইল্যান্ড।…
নোয়াখালীতে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
- Ayesha Meher
- ফেব্রুয়ারি ১০, ২০১৫
- 0 min read
নোয়াখালীতে লাকি বেগম নামের এক তরুণীকে হত্যার দায়ে ভগ্নিপতি আলমগীর হোসেনকে (৪৫) মৃত্যুদণ্ড, ২০ হাজার…

