আরেকটি মুম্বই হামলা (২৬/১১ হামলা) প্রতিরোধ করতে হলে বাংলাদেশ ছেড়ে আসা কার্গো জাহাজের গতিবিধির ওপর নজরদারি করা দরকার। এমন মন্তব্য করেছেন ভারতের নৌবাহিনীর ন্যাভাল অফিসার ইন চার্জ (পশ্চিম বঙ্গ) কমোডোর রবি আহলুওয়ালিয়া। এক প্রতিবদনে এমনটি জানিয়েছে দ্য হিন্দু। আহলুওয়ালিয়া বৃহ¯পতিবার বলেন, মুম্বই হামলার মতো ঘটনা ঠেকাতে কড়া নজরদারি কাঠামো প্রয়োজন। সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে তিনি আরও বলেন, একটি সাম্প্রতিক চুক্তি অনুযায়ী, রিভার সি ভেসেল (আরএসভি) ক্যাটাগরির জাহাজ বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচল করে। ওই জাহাজে ট্রান্সপোন্ডার থাকে না। বাংলাদেশী এসব জাহাজে এ ধরণের নজরদারিমূলক ব্যবস্থা রাখার হবে বলে তিনি আশাবাদী কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নৌ স্বার্থ সুরক্ষার জন্য এ ব্যবস্থা থাকতে হবে। তিনি বলেন, ট্রান্সপোন্ডার স্থাপন করাটা প্রয়োজনীয় একটি বিষয়। এ দাবি মেনেও নেয়া হয়েছে, এটি অবশ্যই ঘটবে। নৌ স্বার্থ সুরক্ষার জন্য জাহাজে ট্রান্সপোন্ডার থাকতেই হবে। অন্যথায় আপনি মুম্বই হামলার মত আরেকটি হামলা প্রত্যক্ষ করবেন আবারও। প্রসঙ্গত, বাংলাদেশের হেমনগর চেকপয়েন্ট থেকে রওনা হয়ে উজানের দিকে যায় অনেক জাহাজ। এসব জাহাজ পরে কলকাতার হুগলিতে দেখা যায়।
Related Posts
জুমার পর আদালতে তোলা হবে নূর হোসেনকে
- Ayesha Meher
- নভেম্বর ১৩, ২০১৫
- 0 min read
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনার প্রধান আসামি নূর হোসেনকে জুমার নামাজের পর আদালতে উঠানো হবে…
তৃতীয় রাজনৈতিক ফ্রন্ট গঠনের তৎপরতা
- Ayesha Meher
- জুলাই ১৪, ২০১৭
- 1 min read
প্রধান দুই রাজনৈতিক জোটের বাইরে তৃতীয় রাজনৈতিক ফ্রন্ট গঠনে ফের তৎপরতা শুরু হয়েছে। দুই জোটের…
স্বৈরাচারী সরকার আইন পড়ে না: ড. কামাল
- Ayesha Meher
- আগস্ট ২০, ২০১৫
- 0 min read
বিশ্বের কোথাও সাংবাদিকদের জেলে বেঁধে রাখা যায় না বলে অভিমত ব্যক্ত করেছেন বিশিষ্ট আইনজীবী ও…

