মৌলভীবাজারে হরতালের সমর্থনে ২০ দলীয় জোটের কর্মীরা রাস্তায় টায়ার জালিয়ে বিক্ষোভ মিছিল করে। বৃহস্পতিবার সকালে শহরের পশ্চিমবাজার, শমসের নগর রোডসহ কয়েকটি স্থানে রাস্থায় টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিরোধ করে ও খন্ড খন্ড মিছিল বের করেন তারা। এদিকে বৃহস্পতিবার দুপুরে শহরের চৌমূহনা এলাকা থেকে জেলা ২০ দলের ব্যানরে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়ে হামিদীয়া পয়েন্টে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় রেজাউল করিম রিপনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা যুবদল সভাপতি মুজিবুর রহমান মজনু, জামায়াতের সদর উপজেলা আমীর আলাউদ্দিন শাহ প্রমূখ। সমাবেশ পরপরই ধরপাকর চালিয়ে পুলিশ ওই স্থান থেকে বিএনপির এক কর্মীকে আটক করে। অপরদিকে বুধবার দিবাগত রাতে মৌলভীবাজার শহরে মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের আরও ১৪জন কর্মীকে আটক করেছে। আটককৃতরা হলেন, আসাদ আলী, মামুন মিয়া, জিয়াউর রহমান, শাহানন্দ, মনিন্দ্র, জহির, আব্দুল গফুর, অজিত, জিতু মিয়া, শিপু মিয়া, আলী হোসেন, সজল মিয়া ও সিদ্দিকুর রহমান।
Related Posts
মা ও দুই মেয়েকে একসাথে ধর্ষণ, জড়িত আওয়ামীলীগ নেতা
- Ayesha Meher
- সেপ্টেম্বর ১২, ২০১৫
- 1 min read
গৃহবধূকে ধর্ষণ এবং এর ভিডিও ধারণ করে হাতিয়ে নেওয়া হয় সম্পত্তি। পরে ছোট মেয়ের সামনেই…
মনমোহন চক্রান্তের শিকার: সোনিয়া
- Ayesha Meher
- মার্চ ১২, ২০১৫
- 1 min read
কয়লা ব্লক বণ্টন দুর্নীতি মামলায় অভিযুক্ত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর পাশেই দাঁড়িয়েছে কংগ্রেস। বৃহস্পতিবার…
সন্ধ্যায় ঢাকায় পা রাখছেন মমতা
- Ayesha Meher
- জুন ৪, ২০১৫
- 1 min read
ঢাকা: ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাষ্ট্রীয় সফরে ঢাকা আসার একদিন আগেই আজ শুক্রবার ঢাকা আসছেন…

